প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩৫ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে পরিণয়ে আবদ্ধ হলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা।

বৃহস্পতিবার ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে অত্যন্ত গোপনীয়তার সাথে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, এদিন সকাল ও দুপুরে পৃথক দুই রীতিতে বিয়ের কাজ সম্পন্ন করেন এই তারকা যুগল। সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলেগু রীতিতে প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাধা পড়েন তাঁরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে এই রাজকীয় বিয়ের আয়োজন বসেছিল। বিয়ের আগের সংগীত অনুষ্ঠানে নিজেদের অভিনীত ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার গানের তালে নাচতে দেখা যায় এই জুটিকে।

 

প্রিন্ট করুন