অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

লিওনেল মেসির পেনাল্টি গোলে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার রাতে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। তবে উৎসবের রাতটি হঠাৎই পরিণত হলো উৎকণ্ঠায়। গ্যালারি ভরা উচ্ছ্বাস, মেসির পেনাল্টি গোল, ২০ হাজার দর্শকের গর্জন—সবকিছু ছাপিয়ে গেল এক মুহূর্তের বিশৃঙ্খলা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়া এক সমর্থকের ধাক্কায় পড়ে যান লিওনেল মেসি। সৌভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ালেও ঘটনাটি আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

পুয়ের্তো রিকোর বায়ামোনে অবস্থিত হুয়ান রামোন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি ২-১ গোলে হারায় ইকুয়েডরের ইন্ডেপেন্ডেটে ডে ভ্যালেকে। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৬৯ মিনিটে, পেনাল্টি থেকে লিওনেল মেসির পায়ে।

প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে শুরুতে মেসিকে বেঞ্চে রাখেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। প্রথম গোল আসে ১৫ মিনিটে—সান্তিয়াগো মোরালেসের দারুণ ফিনিশে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে এক মিনিটের মাথায় পাত্রিক মেরকাদোর শটে সমতা ফেরায় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

ম্যাচ শেষের দিকে হঠাৎ কয়েকজন সমর্থক নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন। তাদের একজন সরাসরি মেসির দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাইলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুপ্রবেশকারীদের সরিয়ে দেন।

মেসি পরে উঠে দাঁড়িয়ে খেলায় মন দেন, যা উপস্থিত দর্শকদের স্বস্তি দেয়। এই ম্যাচ ছিল ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ। এর আগে তারা এক জয়, এক ড্র ও এক হার পেয়েছিল। অন্যদিকে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে নিজেদের লিগে ভালো শুরু করেছে এবং আসন্ন কোপা লিবার্তাদোরেসে অংশ নেবে।

তবে ফলাফল নয়, আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়—তারকাদের ঘিরে বাড়তি উন্মাদনা সামাল দিতে আয়োজকদের নিরাপত্তা বলয় আরও শক্ত হওয়া দরকার।

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অনুমতি না নিয়ে অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জাতির দর্পণ হিসেবে গণমাধ্যমে তুলে ধরলে ব্যবস্থা নিতে সহজ হবে।

তিনি শুক্রবার বিকালে চাঁদপুরে কচুয়া উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সভায় যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী কারিগরী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা করা হবে।

এরআগে শিক্ষামন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

মতলবে মুন্সীরহাট স্ট্যান্ডে দাঁড়িয়ে ৩ টি বাসে আগুন

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩ টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে কে বা কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করা যায়নি।

অগ্নিকান্ডে ১টি বাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২টি বাস আংশিক ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীর জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-(১৫-৩৫৮৪) বাসে আগুন দেখতে পাই স্ট্যান্ডে থাকা অন্যান্য বাসের স্টাফ ও কর্মচারীরা। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এবং পার্শ্ববর্তী আরও দুটি বাসে আগুন লেগে যায়। এ সময় বাসস্ট্যান্ডের স্টাফ শ্রমিক ও পথচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে পূর্ব শত্রুতার জেরে বাসে আগুন দেওয়ার ঘটনা হয়েছে বলে ধারণা করছে স্ট্যান্ডে থাকা শ্রমিক ও কর্মচারীরা।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন বলেন,, প্রাথমিকভাবে আগুনের লাগার সুনির্দিষ্ট কোনো কারণ নির্ণয় করার যায়নি। দুটি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কঙ্গোতে গণকবরে মিলল ১৭১ মরদেহ

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চল থেকে এম২৩ বিদ্রোহীরা সরে যাওয়ার পর সেখানে দুটি গণকবরের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক সমাজ সংগঠন।

বৃহস্পতিবার দেশটির উভিরা শহরের উপকণ্ঠে কিরোমনি ও কাভিমভিরা এলাকায় এই গণকবরগুলো থেকে অন্তত ১৭১টি মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জ্যাঁ-জ্যাক পুরুসি জানান, কিরোমনিতে প্রায় ৩০টি এবং কাভিমভিরায় ১৪১টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সংগঠন সিভিলিয়ান প্রোটেকশন নেটওয়ার্কের এক নেতা দাবি করেছেন, নিহতরা এম২৩ বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছেন। বিদ্রোহীদের ধারণা ছিল, নিহতরা সরকারি বাহিনী বা সরকারপন্থি মিলিশিয়ার সদস্য বলে তিনি উল্লেখ করেন।

তবে এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মানবাধিকার সংগঠনগুলো অতীতে কঙ্গোর সেনাবাহিনী ও এম২৩ উভয় পক্ষের বিরুদ্ধেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ তুলেছিল। খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলটি রুয়ান্ডা সীমান্তের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের কেন্দ্রে রয়েছে।

২০২১ সালে লড়াই তীব্র হওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে বিদ্রোহীরা উত্তর কিভুর রাজধানী গোমা দখল করে। পরবর্তীতে দক্ষিণ কিভুর বুকাভু ও উভিরাও তাদের নিয়ন্ত্রণে যায়। তবে সম্প্রতি শান্তি প্রক্রিয়ায় সহায়তার কথা বলে বিদ্রোহীরা উভিরা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। কঙ্গো সরকার এই বিদ্রোহীদের সহায়তার জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাব অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। পূর্ব কঙ্গোর এই সংঘাত বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।